টার্কি
পাখির টার্কি নাম হল একটি ‘অপনাম’ বা ইংরেজিতে আমরা যাকে বলি ‘মিস্নোমার’ (misnomer)। টার্কি পাখির সাথে টার্কি (Turkey) বা তুরস্ক দেশের কোন সম্পর্ক নেই। আমেরিকায় বসতি স্থাপনের সময়
ইয়োরোপীয়রা যখন প্রথম বিরাট আকৃতির মুরগী সদৃশ এই পাখীর মুখোমুখি হয় তখন তাঁরা একে
তাঁদের বহু পরিচিত পাখী ‘গিনিফাউল’ (Guinea fowl) এর সাথে
গুলিয়ে ফেলে। সেই গ্রিক ও রোমান সাম্রাজ্যের সময় থেকে, আফ্রিকার পশ্চিমে গিনি (Guinea)
উপকুল অঞ্চলে প্রাপ্ত এই গিনিফাউল, যা অনেকটা আমাদের তিতির পাখির
ধরনের পাখি, তা ইয়োরোপীয়দের খাবার হিসেবে তুরস্ক বা টার্কি দিয়ে চালান হয়ে ইয়োরোপে
আসত। তাই এই গিনি ফাউলের চলতি নাম ছিল ‘টার্কি ফাউল’ বা ‘টার্কি হেন’। তাই সেই
দিশি আমেরিকান পাখির নামও ভুলবশতঃ টার্কি ফাউল রাখা হয়, পরবর্তি কালে তা সংক্ষেপিত
হয়ে টার্কি হয়ে দাঁড়ায়। এই নাম টিকে যাবার আরেকটি প্রধান কারণ হল তখনকার মানুষদের
দৃঢ় বিশ্বাস ছিল আমেরিকা আসলে এশিয়ারই একটি অংশ। ‘মেলিয়াগ্রিস গ্যাল্লোপাভো’ যা
বন্য টার্কি পাখির বৈজ্ঞানিক নাম, তাতেও এই অপনামের সংক্রমণ লক্ষ্যনীয় -
‘গিনিফাউল’কে গ্রিক ভাষায় বলা হয় ‘মেলিয়াগ্রিস’।
Showing posts with label BDG SIR. Show all posts
Showing posts with label BDG SIR. Show all posts
Wednesday, July 16, 2014
শব্দের ইতিহাসঃ ফোরামএর সামনে ‘ফরেনসিক’ ! (গোড়ার কথা)
Forensic (ফরেনসিক) – বর্তমানে আমরা
কিন্তু Forensic science বা Forensic medicine কে একত্রে অপরাধ নির্ধারণ এবং তার
বিচারের জন্য আদালতের কাজে ব্যবহার্য বিশেষ বৈজ্ঞানিক শাস্ত্র, ডাক্তারি শাস্ত্র
বা জ্ঞান এর সংক্ষিপ্ত রুপ হিসেবে ব্যবহার করে থাকি এবং তাকে বলি কেবল ফরেনসিক বা
ফরেনসিকস। কিন্তু আদালত সংক্রান্ত বা আদালতি কাজে ব্যবহৃত এই শব্দের উৎপত্তিগত
অর্থ হল, বিশেষ ভাবে সওয়াল জবাব করার বা অভিযুক্তকে বা প্রতিপক্ষকে জেরা করবার দক্ষতা। ফরেনসিক শব্দের আদিতে আছে লাতিন শব্দ forensis – ফরেনসিস, যার অর্থ before
the forum বা ফোরাম এর সম্মুখে।
শিল্পী’র চোখে প্রাচীন রোমান
ফোরাম।
এখানে ফোরাম কি সেটা জেনে নেওয়া
প্রয়োজন। forum হল যে কোনও প্রকাশ্য আলোচনার জন্য বাজার
অঞ্চল বা জনসমাবেশ ক্ষেত্র। ফোরাম হল সর্বসাধারণের ব্যবহার্য এক স্থান। প্রাচীন
রোমে কেউ কারো’র বিরুদ্ধে কোনও বেআইনি কাজের বা অপরাধের অভিযোগ আনলে তার বিচার ও
নিষ্পত্তির জন্য, সেই অভিযোগকে পেশ করতে হত কিছু বিশিষ্ট সম্মানিত নাগরিকদের
সামনে। এই ঘটনা কে বলা হত যে অভিযোগকারী তার অভিযোগ ফোরামের সামনে পেশ করছেন before
the forum – forensis। এই ফোরাম সাধারণত কোনও বাজার
অঞ্চল বা market place এ বসত। বাদী
ও বিবাদী দুই পক্ষই ফোরামের সামনে সওয়াল জবাব করে নিজেদের বক্তব্য যুক্তি সহকারে
পেশ করতেন। সবার বক্তব্য শুনে ফোরামের বিশিষ্ট নাগরিকবৃন্দ মিলিত ভাবে বিতর্কের
রায় বা judgement দিতেন। এখন এই বিতর্কে
যার যুক্তি বেশী তীক্ষ্ণ এবং জোরালো বা যার কথা বলবার ক্ষমতা বা public speaking skill যত প্রখর, মামলাতে জয় তারই হত। এক কথায় বলা যায় যার ফরেনসিস স্কিল বেশি
থাকত জয় তারই হতো।
প্রাচীন রোমান ফোরামের
ধ্বংসাবশেষ।
মার্কিন যুক্তরাষ্ট্রের Criminal
Investigation Command, forensic sciences কে তাদের তদন্তের কাজের
সুবিধার জন্য, সঠিক বিজ্ঞানভিত্তিক প্রমাণ দাখিল করবার জন্য নানা ভাবে কাজে লাগাত।
সেখান থেকেই ফরেনসিক সায়েন্সেস এবং ফরেনসিক মেডিসিন কে একত্রে সংক্ষিপ্ত করে কেবলই
forensics ফরেনসিকস বলার রেওয়াজ শুরু হয়। এখন তা প্রায় অপরাধ
বিচারে আদালত ব্যবস্থা সংক্রান্ত বিজ্ঞান বা ডাক্তারি জ্ঞানের সমার্থক হয়ে
দাঁড়িয়েছে। এখানে বলা যায় ফরেনসিক শব্দটির উৎপত্তিগত অর্থ অনুযায়ী এই প্রয়োগ যথাযথ
নয়, কিন্তু শব্দের ইতিহাস ঘাঁটলে আমরা দেখতে পাবো এই ঘটনা হামেশাই ঘটেছে। তাই আমরা
আজ ফরেনসিক এর আদি অর্থ থেকে সরে এসে এর নূতন প্রয়োগকেই আপন করে নিয়েছি।
আধুনিক ফরেনসিক ল্যাবরেটরি।
Tuesday, April 23, 2013
Subscribe to:
Posts (Atom)

























































































































































































































































































